Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বিএনপির শেষ নির্বাচনি জনসভা ৮ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির শেষ নির্বাচনি জনসভা আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এই জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দিবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ওই জনসভায় ঢাকা ও আশপাশের এলাকার বিএনপির প্রার্থীরা অংশ নেবেন এবং জনসভা সফল করতে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি একটি শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে, যেখানে জনগণ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তিনি দাবি করেন, বিএনপি সবসময় জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় এসেছে এবং দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হলেও দলটিকে দমন করা যায়নি।

ধানের শীষ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ধানের শীষকে কেবল একটি নির্বাচনি প্রতীক হিসেবে দেখে না, এটি মানুষের আবেগের প্রতীক। সেই আবেগ ধারণ করেই আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ভোট দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াত আমিরের একটি স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘শাক দিয়ে মাছ ঢাকা যায় না’- এই প্রবাদটি প্রচলিত হয়েছে সত্য আড়াল করার চেষ্টার কারণে। বর্তমানে যা দেখা যাচ্ছে, সেটিও শাক দিয়ে মাছ ঢাকার নামান্তর।

এদিকে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা জানান, আগামীকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকার সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর