Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাস সংকটের স্থায়ী সমাধান করা হবে: তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৯ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫০

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা-১৭ আসনে ৪০টি খেলার মাঠ নির্মাণ, ইসিবি চত্বর থেকে জসিমউদ্দিন পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, গ্যাস সংকটের স্থায়ী সমাধান এবং গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এলাকাবাসীর জীবনমান উন্নয়নে এসব উদ্যোগ নেওয়া হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা ক্যান্টনমেন্টের ইসিবি চত্বরে আয়োজিত এক পথসভায় এসব প্রতিশ্রুতি দেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আমি এই এলাকারই সন্তান। এলাকার সন্তান হিসেবেই ধানের শীষ প্রতীকে ভোট চাইতে এসেছি।’ এলাকাবাসীর দুঃখ-কষ্ট ও সমস্যার কথা তিনি জানেন বলেই দায়িত্ব নিয়ে উন্নয়নের অঙ্গীকার করেন তারেক রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে ঢাকা-১৭ আসনে ৪০টি খেলার মাঠ করা হবে। এতে করে যুবসমাজ মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে এবং সুস্থ জীবনযাপনে অভ্যস্ত হবে। একই সঙ্গে দীর্ঘদিনের ভোগান্তির কথা উল্লেখ করে তিনি ইসিবি চত্বর থেকে জসিমউদ্দিন পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্ত করার আশ্বাস দেন।

গ্যাস সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, এই এলাকার অন্যতম বড় সমস্যা গ্যাসের অভাব। সরকার গঠন করতে পারলে এই সংকটের কার্যকর সমাধান করা হবে। পাশাপাশি সাধারণ পরিবারের অর্থনৈতিক স্বস্তির জন্য গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।

এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটে তারেক রহমান ঢাকা ক্যান্টনমেন্টের ইসিবি চত্বরে আয়োজিত পথসভাস্থলে পৌঁছান। ইসিবি চত্বরের বিজে টাওয়ারের সামনে নির্মিত মঞ্চে উঠে তিনি হাত উঁচিয়ে উপস্থিত এলাকাবাসীর প্রতি শুভেচ্ছা ও অভিবাদন জানান।

এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্লোগানে মুখর হয়ে ওঠে ইসিবি চত্বর। পথসভায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন এবং তারেক রহমানের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

হৃদয় গহীনের না বলা কথা: আজ প্রপোজ ডে
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৫

আরো

সম্পর্কিত খবর