Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতসকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ০৯:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানী ঢাকা-র বাতাস আবারও অস্বাস্থ্যকর অবস্থায় পৌঁছেছে। সোমবার (৩০ মার্চ) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, ১৪১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম স্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ু সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের সমস্যায় ভুগছে রাজধানী। মাঝে মাঝে বৃষ্টি হলেও দূষণের মাত্রা খুব একটা কমছে না। সাম্প্রতিক বৃষ্টির পরও বাতাসের মানে উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি।

এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে চিয়াং মাই, যার বায়ুমান স্কোর ২৩৩। দ্বিতীয় স্থানে রয়েছে ইয়াঙ্গুন, তৃতীয় স্থানে দিল্লি, চতুর্থ স্থানে কাম্পালা এবং পঞ্চম স্থানে রয়েছে হ্যানয়।

বিজ্ঞাপন

বায়ুমান সূচক অনুযায়ী, ১০১ থেকে ১৫০-এর মধ্যে স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। আর স্কোর আরও বাড়লে তা সাধারণ মানুষের জন্যও ক্ষতিকর হয়ে ওঠে।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে এ ধরনের দূষণ শ্বাসতন্ত্রের রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী বাইরে যাতায়াত সীমিত রাখা এবং সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর