Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৮ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৯

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে জাতীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তার এই ভাষণ সম্প্রচার করবে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রীয় টেলিভিশনে এই ভাষণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিটিভি কর্তৃপক্ষ।

এর আগে, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যানের ভাষণ সম্প্রচারের বিষয়ে বাংলাদেশ টেলিভিশনকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এ সংক্রান্ত বিষয়ে গত ৩ ফেব্রুয়ারি বিটিভির মহাপরিচালকের কাছে চিঠি পাঠান ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর