Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারী নিপীড়নের বিরুদ্ধে উত্তরায় জামায়াতের ‘প্রতিরোধ যাত্রা’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজি ও নারী নিপীড়নের প্রতিবাদে সোমবার (৯ ফেব্রুয়ারি) উত্তরা রাজউক কলেজের সামনে নারীদের উদ্যোগে এক বিশাল ‘প্রতিরোধ যাত্রা’ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি মনোনীত আরিফুল ইসলামের শাপলা কলির পক্ষে হাজার হাজার নারী রাজপথে নেমে আসেন। সমাবেশটির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সমাবেশে প্রধান বক্তা আরিফুল ইসলাম বলেন, ‘আমরা দেখেছি হারার ভয়ে বিএনপি বিপক্ষ দলের নারীদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। গতকাল পটুয়াখালীতে একজন গর্ভবতী নারীর পেটে লাথি মারার মতো গর্হিত ঘটনাও ঘটিয়েছে তারা।’

তিনি আরও বলেন, ‘প্রতিদিন দৈনিক পত্রিকা খুললেই বিএনপির অঙ্গসংগঠনের সদস্যদের দ্বারা ধর্ষণের সংবাদ দেখা যায়। নোয়াখালীতে মা ও মেয়েকে ধর্ষণকারীকে সঙ্গে নিয়ে বিএনপি প্রার্থী নিয়মিত প্রচার চালাচ্ছে।’

বিজ্ঞাপন

আরিফুল ইসলাম অভিযোগ করেন, ‘৪৮ নম্বর ওয়ার্ড, বরুয়া ও ৫৪ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় আমাদের নারী কর্মীদের কেন্দ্র দখলের হুমকি দেওয়া হচ্ছে এবং নিয়মিতভাবে নানাভাবে হেনস্তা করা হচ্ছে।’

তিনি এসব জুলুম-নির্যাতনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এইসব জুলুমের জবাব ব্যালটের মাধ্যমেই দেওয়া হবে।’

সমাবেশ শেষে নারীরা একটি প্রতিরোধ যাত্রায় অংশ নেন। আজমপুর থেকে শুরু হওয়া এ যাত্রা উত্তরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ ও দাবি তুলে ধরেন।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর