চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরী ও জেলা মিলিয়ে ১৬টি সংসদীয় আসনে মোট ১১৫ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। এদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত বিএনপি ১৬টি আসনের প্রত্যেকটিতে এবং জামায়াতে ইসলামী ১৪টি আসনে প্রার্থী দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ১০ জন।
বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণফোরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, সুপ্রিম পার্টি, বাসদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, নেজামে ইসলাম পার্টি, জনতার দলের প্রার্থীরা স্ব স্ব প্রতীক নিয়ে চট্টগ্রামে বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনের মধ্যে তিনটির অবস্থান পুরোপুরি মহানগরীতে। ১০টি আসনের অবস্থান জেলায়। বাকি তিনটি আসন জেলা ও মহানগরীর কিছু অংশ মিলে আছে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসনভিত্তিক প্রার্থী যারা
চট্টগ্রাম- ১ (মীরসরাই)
ধানের শীষ প্রতীকে বিএনপির নুরুল আমিন, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর মোহাম্মদ ছাইফুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র একেএম আবু ইউছুপ (তারা), ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেরদৌস আহমদ চৌধুরী (হাতপাখা), ইনসানিয়াত বিপ্লবের রেজাউল করিম (আপেল), বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী (হাত পাঞ্জা), জাতীয় পার্টির সৈয়দ শাহাদাৎ হোসেন (লাঙ্গল)।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি)
এ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুল আমিন (দাঁড়িপাল্লা), জনতার দলের মোহাম্মদ গোলাম নওশের আলী (কলম), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ জুলফিকার আলী মান্নান (হাতপাখা), গণঅধিকার পরিষদের রবিউল হাসান (ট্রাক), বাংলাদেশ সুপ্রীম পার্টি- বিএসপি’র শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমেদ (একতারা), দুই স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির (ফুটবল) ও জিন্নাত আকতার (হরিণ)।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ)
জামায়াতে ইসলামীর মুহাম্মদ আলাউদ্দিন (দাঁড়িপাল্লা), বিএনপি’র মোস্তফা কামাল পাশা (ধানের শীষ), ইসলামী আন্দোলনের মোহাম্মদ আমজাদ হোসেন (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াহেদুল মাওলা (ফুটবল)।
চট্টগ্রাম- ৪ (সীতাকুণ্ড ও নগরীর একাংশ)
বিএনপির আসলাম চৌধুরী (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. আনোয়ার ছিদ্দিক (দাঁড়িপাল্লা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি’র মো. মছিউদদৌলা (কাস্তে), গণঅধিকার পরিষদের এটিএম পারভেজ (ট্রাক), গণসংহতি আন্দোলনের জাহিদুল আলম (মাথাল), নেজামে ইসলামী পার্টির মো. জাকারিয়া খালেদ (বই), ইসলামী আন্দোলন বাংলাদেশের দিদারুল মাওলা (হাতপাখা), বাংলাদেশ সুপ্রীম পার্টি- বিএসপি’র শহীদুল ইসলাম চৌধুরী (একতারা), ইসলামী ফ্রন্টের সিরাজুদ্দৌলা (মোমবাতি)।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও নগরীর একাংশ)
বিএনপির মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (ধানের শীষ), ইসলামী আন্দোলনের মতিউল্লাহ নূরী (হাতপাখা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ রফিকুল ইসলাম (চেয়ার), লেবার পার্টির মো. আলা উদ্দিন (আনারস), খেলাফত মজলিসের মো. নাসির উদ্দিন (রিক্সা), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ (ফুটবল)।
চট্টগ্রাম-৬ (রাউজান)
বিএনপির গিয়াসউদ্দিন কাদের চৌধুরী (ধানের শীষ), জামায়াতের মো. শাহাজাহান মঞ্জু (দাঁড়িপাল্লা), গণসংহতি আন্দোলনের নাছির উদ্দীন তালুকদার (মাথাল), ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াছ নূরী (মোমবাতি)।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া)
বিএনপির হুমাম কাদের চৌধুরী (ধানের শীষ), জামায়াতে ইসলামীর এটিএম রেজাউল করিম (দাঁড়িপাল্লা), সিপিবির প্রমোদ বরণ বড়ুয়া (কাস্তে), ইসলামী আন্দোলনের আব্দুল্লাহ আল হারুন (হাতপাখা), ইসলামী ফ্রন্টের মুহাম্মদ ইকবাল হাছান (মোমবাতি), এবি পার্টির মো. আবদুর রহমান (ঈগল), গণঅধিকার পরিষদের মো. বেলাল উদ্দিন (ট্রাক), জাতীয় পার্টির মো. মেহেদী রাসেদ (লাঙ্গল)।
চট্টগ্রাম- ৮ (বোয়ালখালী উপজেলা ও নগরীর একাংশ)
ধানের শীষ প্রতীকে বিএনপির এরশাদ উল্রাহ, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের আবু নাছের, এনসিপি’র মো. জোবাইরুল হাসান আরিফ (শাপলা কলি). ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ এমদাদুল হক (আপেল), ইসলামী আন্দোলনের মোহাম্মদ নুরুল আলম (হাতপাখা) ও ইসলামী ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ হাসান (মোমবাতি)।
চট্টগ্রাম- ৯ (কোতোয়ালী-বাকলিয়া)
জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র আবদুল মোমেন চৌধুরী (তারা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস শুক্কুর (হাতপাখা), জামায়াতের একেএম ফজলুল হক (দাঁড়িপাল্লা), ইসলামিক ফ্রন্টের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার), বিএনপির আবু সুফিয়ান (ধানের শীষ), ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ নঈম উদ্দিন (আপেল), নাগরিক ঐক্যের নুরুল আবছার মজুমদার (কেটলি), বাসদ (মার্কসবাদী) মো. শফিউদ্দিন কবির (কাঁচি), জনতার দল হায়দার আলী চৌধুরী (কলম), গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ (মাথাল)।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর ও খুলশী)
বিএনপির সাঈদ আল নোমান (ধানের শীষ), জামায়াতের শামসুজ্জামান হেলালী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মুহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী (লাঙ্গল), বাসদ (মার্কসবাদী) আসমা আকতার (কাঁচি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. লিয়াকত আলী (চেয়ার), ইসলামী আন্দোলনের মাহাম্মদ জান্নাতুল ইসলাম (হাতপাখা), ইনসানিয়াত বিপ্লবের সাবিনা খাতুন (আপেল), লেবার পার্টির ওসমান গণি (আনারস), স্বতস্ত্র প্রার্থী মোহাম্মদ আরমান আলী (ফুটবল)।
চট্টগ্রাম- ১১ (বন্দর-পতেঙ্গা)
বিএনপি’র আমীর খসরু মাহমুদ চৌধুরী (ধানের শীষ), জামায়াতের মোহাম্মদ শফিউল আলম (দাঁড়িপাল্লা), বাসদ (মার্কসবাদী) দীপা মজুমদার (কাঁচি), গণফোরামের উজ্জ্বল ভৌমিক (উদীয়মান সূর্য), জাতীয় পার্টির আবু তাহের (লাঙ্গল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ আবু তাহের (চেয়ার), বাসদের মো. নিজামুল হক আল কাদেরী (মই), ইনসানিয়াত বিপ্লবের মো. আজিজ মিয়া (আপেল), ইসলামী আন্দোলন বাংলাদেশের নুর উদ্দিন (হাতপাখা), গণ অধিকার পরিষদের মুহাম্মদ নেজাম উদ্দীন (ট্রাক) ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া (সূর্যমুখী ফুল)।
চট্টগ্রাম-১২ (পটিয়া)
বিএনপির এনামুল হক এনাম (ধানের শীষ), জামায়াতের মোহাম্মদ ফরিদুল আলম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের এসএম বেলাল নূর (হাতপাখা), ইসলামী ফ্রন্টের ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু (মোমবাতি), জাতীয় পার্টির ফরিদ আহম্মদ চৌধুরী (লাঙ্গল), ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ আবু তালেব হেলালী (আপেল), এলডিপির এম এয়াকুব আলী (ছাতা) ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাখাওয়াত হোসাইন (ফুটবল)।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী)
জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী (লাঙ্গল), ইসলামী ফ্রন্টের এসএম শাহজাহান (মোমবাতি), জামায়াতের মাহমুদুল হাসান (দাঁড়িপাল্লা), ইনসানিয়াত বিপ্লবের মু. রেজাউল মোস্তফা (আপেল), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম’র মোহাম্মদ এমরান (সিংহ), গণঅধিকার পরিষদের মো. মুজিবুর রহমান চৌং (ট্রাক) বিএনপি’র সরোয়ার জামাল নিজাম (ধানের শীষ)।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ উপজেলা ও সাতাকানিয়ার একাংশ)
বিএনপির জসীম উদ্দীন আহমেদ (ধানের শীষ), ইনসানিয়াত বিপ্লবের এইচএম ইলিয়াছ (আপেল), এলডিপি’র ওমর ফারুক (ছাতা), ইসলামী আন্দোলনের মোহাম্মদ আবদুল হামিদ (হাতপাখা), জাতীয় পার্টির মোহাম্মদ বাদশা মিয়া (লাঙ্গল), ইসলামী ফ্রন্টের মো. সোলাইমান (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুল হক চৌধুরী (ফুটবল). শফিকুল ইসলাম রাহী (মোটর সাইকেল)।
চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়ার একাংশ)
বিএনপির নাজমুল মোস্তফা আমীন (ধানের শীষ), ইসলামী আন্দোলনের শরীফুল আলম চৌধুরী (হাতপাখা) ও জামায়াত ইসলামীর শাহজাহান চৌধুরী (দাঁড়িপাল্লা)।
চট্টগ্রাম- ১৬ (বাঁশখালী)
বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী (ধানের শীষ), জামায়াতের মোহাম্মদ জহিরুল ইসলাম (দাঁড়িপাল্লা), ইসলামিক ফ্রন্টের আবদুল মালেক (চেয়ার), মুসলিম লীগের এহছানুল হক (হারিকেন), গণঅধিকার পরিষদের মো, আরিফুল হক (ট্রাক), ইসলামী আন্দোলনের হাফেজ রুহল্রাহ (হাতপাখা) ও স্বতন্ত্র প্রাথী মোহাম্মদ লেয়াকত আলী (ফুটবল)।