Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

‎‎মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

‎‎ইসি সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনারের এই ভাষণ আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রেকর্ড করা হচ্ছে। ভাষণটি আগামীকাল বুধবার সন্ধ্যায় বিটিভি, বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে সম্প্রচার করা হবে।

‎‎জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটকে কেন্দ্র করে সিইসি তার ভাষণে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

‎এছাড়া, দেশব্যাপী নির্বাচনি সামগ্রী বিতরণ ও ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন। কোনো ভয়ভীতি বা প্রলোভনের ঊর্ধ্বে থেকে ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্যের উপস্থিতি এবং কেন্দ্রে সিসি ক্যামেরা ও ড্রোন নজরদারির মাধ্যমে সুষ্ঠু পরিবেশের নিশ্চয়তা দেবেন। একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করতে কমিশনের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করবেন।

‎‎উল্লেখ্য, গেল বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে সিইসি নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।

‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর