Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩২

ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ঢাকা: রাজধানীর বনানীতে প্রাণীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে একটি ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) উদ্যোগে বনানীর কে ব্লকের ২৪ নম্বর (লেকপাড়) সড়কের ১৮ নম্বর ভবনে স্থাপিত এই ক্লিনিকের উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও বাওয়ার প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশকে সব প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থলে পরিণত করার লক্ষ্য নিয়ে বাওয়া কাজ করে যাচ্ছে। প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে সচেতনতা তৈরির পাশাপাশি ঢাকা শহরে আহত ও অসুস্থ প্রাণীদের জরুরি সেবা দিতে তারা ইতিমধ্যে বিনামূল্যের অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে।

বিজ্ঞাপন

বাওয়ার নেতারা বলেন, নতুন এই ক্লিনিকের মাধ্যমে পথপ্রাণীসহ বিভিন্ন প্রাণীর বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। আহত কিংবা অসুস্থ প্রাণীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা গেলে প্রাণহানি কমবে। একই সঙ্গে প্রাণী সুরক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণ ও সচেতনতা আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

উদ্বোধন শেষে তারেক রহমান ক্লিনিকের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

সংগঠনের দাবি, বাওয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত এই ফ্রি অ্যানিমেল ক্লিনিক প্রাণীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে কার্যকর ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর