Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জের ৫টি আসনে বিএনপির নিরঙ্কুশ জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৫২

সুনামগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনে বিএনপির পাঁচ প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্প্রতিবার (১২ ফেব্রুয়ারি ) দিবাগত ভোর রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মোহাম্মদ ইলিয়াস মিয়া বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, বেসরকারিভাবে সুনামগঞ্জ ১ আসনে (তাহিরপুর –জামালগঞ্জ –মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৬১ হাজার ৭৭৪ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী (দাড়িঁপাল্লা) তোফায়েল খান পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট। এছাড়া, ওই আসনে হ্যাঁ ভোট ১ লাখ ৪২ হাজার ৮১৩ ও না ভোট পড়েছে ৬৯ হাজার ৫৯৪ টি।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ ২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষের প্রতীক নিয়ে পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী শিশির মনির (দাড়িঁপাল্লা ) প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট। এই আসনে গণভোটের চূড়ান্ত বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ২৩৩। এর মধ্যে বাতিলকৃত ভোট ২৮ হাজার ২৫৩। আর হ্যাঁ ভোট পড়েছে ৬৭ হাজার ৪১০ এবং না ভোট ৭০ হাজার ৮২৩।

সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে নির্বাচনি লড়াই হয়েছে। যেখানে ১৪৮টি ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করেছেন শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের ভোটাররা। তবে এই আসনে বিএনপির প্রার্থী কয়ছর আহমদ আহমদ (ধানের শীষ প্রতীক) ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আনোয়ার হোসেন (তালা প্রতীকে) পেয়েছে ৪২ হাজার ২২৬ ভোট পেয়েছেন। এই আসনে হ্যাঁ ভোট পড়েছে ৯৩ হাজার ২৭৪টি এবং না ভোট পড়েছে ৪ হাজার ৫৪১৯।

সুনামগঞ্জ ৪ আসনে জামায়াত প্রার্থী সামছ উদ্দিনকে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী অ্যাড.নুরুল ইসলাম নুরুল। মূলত সুনামগঞ্জ ৪ আসনে ১১৬টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোট প্রয়োগ করেন। যেখানে ধানের শীষ প্রতীক নিয়ে অ্যাড. নুরুল ইসলাম নুরুল ৯৮ হাজার ৯২ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী সামছ উদ্দিন পেয়েছেন (দাড়িঁপাল্লা) ৭৫৭৩৫ ভোট। এ আসনে হ্যাঁ পক্ষে গণভোট ১ লাখ ২৩ হাজার ৮২৯, এবং না পক্ষে ৫৩ হাজান ৯১৮টি ।

সুনামগঞ্জ ৫ আসেনেও বিএনপির প্রাথী কলিম উদ্দিন আহমদ মিলন বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষের প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আব্দুল সালাম মাদানি দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২ হাজার ১২১ ভোট। এই আসনে হ্যাঁ পক্ষে পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৯২৪ ভোট, আর না পক্ষে ৭৬ হাজার ৫৩০ ভোট।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর