Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তারেক রহমানকে মমতা ব্যানার্জির অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি সমাজমাধ্যমে লিখেছেন, বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন। আমার আগাম রমজান মোবারক। এরপরই তিনি বিএনপির চেয়ারম্যান তারেককে বিপুল জয়ের জন্য অভিনন্দন জানান।

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকেও। সবাই ভাল থাকুন, সুখে থাকুন।

পাশাপাশি বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সুসম্পর্ক আগামী দিনেও বজায় থাকবে বলেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

বিজ্ঞাপন

এর আগে, বিজয়ের জন্য তারেক রহমান এবং বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও চীন।

সারাবাংলা/একে/ইআ