Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা জানান তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, যা তারেক রহমানের নেতৃত্বে। প্রায় দুই দশক পর এবার বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে।

সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এ ঘোষণা ইতিমধ্যে বিএনপি দিয়েছে। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করেছেন এবং দুটো আসনেই জয় লাভ করেছেন।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটের প্রার্থীরা ২১৩টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন।

এ ছাড়া অন্যান্য ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৮টি আসনে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর