Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পল্লবী-রূপনগরে চাঁদাবাজি ‘জিরো টলারেন্স’ ঘোষণা, হটলাইন চালু আমিনুলের

সিনিয়র করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১৪:৩২
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর) নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়ম রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

নিজ নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন তিনি।

সোমবার (২ মার্চ) প্রতিমন্ত্রীর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লবী ও রূপনগর এলাকায় কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

জনসাধারণের দুর্ভোগ লাঘব এবং সরাসরি অভিযোগ গ্রহণের সুবিধার্থে একটি বিশেষ হটলাইন নম্বর চালু করা হয়েছে। এখন থেকে সংশ্লিষ্ট এলাকার যেকোনো নাগরিক চাঁদাবাজি, সন্ত্রাস বা অনিয়মের শিকার হলে ০১৫৫২-১৬১৬১৬ নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রী বলেন, “আমার নির্বাচনী এলাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাখাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। হটলাইনের মাধ্যমে জনগণের সমস্যাগুলো সরাসরি তদারকি করা হবে।”

এলাকাবাসী প্রতিমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তাদের প্রত্যাশা, সরাসরি অভিযোগ জানানোর সুযোগ তৈরি হওয়ায় অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর