Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সাবেক এমপি দিদারুল আলম ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

স্টাফ করেসপন্ডেট
২ মার্চ ২০২৬ ১৬:৩৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম ও তার স্ত্রী ইসমাত আরা বেগম-এর আয়কর সংক্রান্ত নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত-এর বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এদিন দুদকের পক্ষে উপ-সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান দুটি আবেদনে দিদারুল আলম ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আবেদন জানান।

আবেদনে উল্লেখ করা হয়, দিদারুল আলমের বিরুদ্ধে ১৩ কোটি ৯৮ লাখ ৩৯ হাজার ৩০৭ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২০টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৯৪৮ কোটি ৮৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন ও স্থানান্তরের অভিযোগে মামলা রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, তার স্ত্রী ইসমাত আরা বেগমের বিরুদ্ধে ১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৪৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

তদন্তের স্বার্থে তাদের ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথিপত্র সার্কেল কর্মকর্তার জিম্মায় দেওয়ার নির্দেশ প্রদান একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর