Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুখে সংস্কারের কথা বললেও সরকার কার্যত আ.লীগের পথেই হাঁটছে’

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ২৩:১৯ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ২৩:২০

বরিশাল বিভাগীয় ইফতার মাহফিলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

‎বরিশাল: মুখে সংস্কারের কথা বললেও সরকার কার্যত আওয়ামী লীগের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন ‎জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

‎‎রোববার (৮ মার্চ) বরিশাল নগরীর হালিমা খাতুন স্কুল মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল বিভাগীয় ইফতার অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘যদি বিএনপি শহিদের রক্তের সাথে বেইমানি করে ভারতের সঙ্গে কোনো আঁতাত করে, তবে আমাদের রাজপথে নামা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। আজ আমরা এমন এক অবস্থায় দাঁড়িয়েছি, যেখানে বর্তমানে চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাচ্ছে না। হামলা, মামলা আর হুলিয়ার ভয় দেখিয়ে এনসিপিকে থামানো যাবে না। এসব উপেক্ষা করেই আমাদের জন্ম।

এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, ‘সুপরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাদের হারানো হয়েছে।’ একইসঙ্গে তিনি বর্তমান সরকারের কর্মকাণ্ডকে বিগত আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী আচরণের সঙ্গে তুলনা করে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তিনি দলের যুগ্ম সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে উল্লেখ করেন।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আজকের এই মামলার মধ্য দিয়ে বর্তমান সরকারের আসল মুখ স্পষ্ট হয়ে গেছে। তারা মুখে সংস্কারের কথা বললেও কার্যত আওয়ামী লীগের পথেই হাঁটছে। এমনকি তারা গণভোটের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তুলে জনগণের আকাঙ্ক্ষাকে খাটো করছে।’

‎মধ্যপ্রাচ্যের যুদ্ধকে প্রসঙ্গ এনে নাহিদ বলেন, ‘বাংলাদেশের ওপর বর্তমানে বৈশ্বিক চাপ রয়েছে এবং এই সংকট উত্তরণে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।’

‎ইফতার মাহফিলে বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে এনসিপি ও অঙ্গসহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর