Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা-৫ আসনের ফলাফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির প্রার্থী নবী

স্টাফ করেসপন্ডেট
১১ মার্চ ২০২৬ ১৭:০৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী মো. নবীউল্লাহ নবী।

বুধবার (১১ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে তিনি এ আবেদন করেন। নির্বাচনে এই আসন থেকে জামায়াতের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বিজয়ী হন।

এর আগে একই নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে বিভিন্ন আসনের ২৫ জনের বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন। এসব আবেদনের প্রাথমিক শুনানি শেষে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর