Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিঙ্গাপুরের হাসপাতালে নিবিড় পরিচর্যায় মির্জা আব্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ০৯:৩১

ছবি: সংগৃহীত।

ঢাকা: উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-কে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে সিঙ্গাপুরের একটি বিশেষায়িত হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (১৫ মার্চ) রাতে দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য বিকেলে বিমানযোগে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানে পৌঁছানোর পরপরই চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ডা. রফিকুল ইসলাম আরও বলেন, ঢাকা থেকে সিঙ্গাপুর পর্যন্ত যাত্রাপথে তার কোনো ধরনের শারীরিক জটিলতা দেখা যায়নি। নিরাপদেই তিনি সেখানে পৌঁছেছেন এবং হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার চিকিৎসা শুরু করেছেন।

এর আগে, রোববার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিশেষ চিকিৎসা বিমান সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়। বর্তমানে তার শারীরিক অবস্থার ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর