Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় থাকবেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ২৩:০০
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আগামীকাল বুধবার (২৫ মার্চ) এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত এর সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী শুক্রবার (২৭ মার্চ ) বেলা ২টা ৩০ মিনিটে একই ভেন্যুতে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে।

আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে এই সভাটি হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতারা এবং দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর