Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সস্ত্রীক সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৪:০২ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৪:০৪

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

গত রোববার দিবাগত রাত সাড়ে ৩টার একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন এবং সোমবার সৌদি আরবের স্থানীয় সময় সকালে সেখানে পৌঁছান।

জেদ্দায় পৌঁছালে প্রবাসীদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান। সস্ত্রীক ওমরাহ পালন শেষে আগামী ৪ এপ্রিল এনসিপি আহ্বায়কের দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে, ঢাকা ত্যাগের সময় নাহিদ ইসলাম দেশবাসী ও তার শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন, যেন তিনি সুষ্ঠুভাবে ওমরাহ পালন সম্পন্ন করতে পারেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর