Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে কর্নেল অলির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ২১:৫৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও স্বাধীনতার ইতিহাস বিকৃতির অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন।

শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে চন্দনাইশ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলার খাঁনহাট গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় এ কর্মসূচি পালন করে।

সমাবেশে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম হাশেম রাজু। তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে বিকৃতিকারী এবং ওয়ান ইলেভেনের কুশীলব কর্নেল (অব.) অলি আহমদকে আগামীকাল থেকে চন্দনাইশ ও সাতকানিয়ার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

বিজ্ঞাপন

আনোয়ারা ও পটিয়া হয়ে চন্দনাইশ অভিমুখে প্রবেশের সকল রাস্তা অলি আহমদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এসময় তিনি স্বাধীনতার সঠিক ইতিহাস রক্ষা এবং দলীয় নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীরা রাজপথে তৎপর থাকবেন বলে জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম সওদাগর, আব্দুল মাবুদ মাহবুব, বিএনপি নেতা মুর্শিদুল আলম মুন্না, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ, সেকান্দার বাদশা, আরিফুল ইসলাম মারুফ এবং সাবেক ভিপি আব্দুর রউফসহ স্থানীয় নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর