Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিভৎস রূপ জাতির সামনে: জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৯:২৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন চলাকালে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার ফেসবুক পেজে এই নির্বাচন নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন, দলীয় সরকারের অধীনে বগুড়া-৬ এবং শেরপুর-৩—দুটি উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন কী হতে পারে, তার বিভৎস রূপ এরই মধ্যেই জাতির সামনে চলে এসেছে।

পোস্টে তিনি আরও লিখেছেন, জাতীয় সংসদ একটি পবিত্র আমানতের জায়গা। সেই জায়গায় যারা আসবেন, তারা যদি জনগণের রায়কে গায়ের জোরে পালটে দিয়ে আসেন, তাহলে তাদের দ্বারা দেশ ও জাতির ক্ষতি ছাড়া লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। জনগণের রায়ের প্রতি যাদের আস্থা আছে, তারা গায়ের জোর কখনোই খাটাতে চায় না।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর