Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন মঞ্জুর

স্টাফ করেসপন্ডেট
১২ এপ্রিল ২০২৬ ১৫:০৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: রাজধানীর লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে জামিন দিয়েছেন আদালত।

রোববার (১২ এপ্রিল) আসামিপক্ষের আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, গত ৭ এপ্রিল ভোরে তাকে এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। একই দিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।

মামলার তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনি এলাকায় মিছিল চলাকালে মো. আশরাফুল ওরফে ফাহিম গুলিবিদ্ধ হন। অভিযুক্তদের ছোঁড়া গুলিতে তার বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় ভুক্তভোগী আশরাফুল ১৭ জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

সারাবাংলা/টিএম/এসআর