Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

১১দলীয় ঐক্যর দেশব্যাপী ১৫ দিনের কর্মসূচি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৪:১১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: অবিলন্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১৫দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) দুপুরে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকের পরে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগে আলফালাহ মিলনায়তনে সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত বৈঠকে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৮ এপ্রিল শনিবার ১১ দলের উদ্যোগে ঢাকায় গণমিছিল। ২৫ এপ্রিল শনিবার সকল বিভাগীয় শহরে গণমিছিল ১১ দলের উদ্যোগে। ২ মে শনিবার প্রত্যেকটি জেলায় জেলা ১১দলের উদ্যোগে গণমিছিল হবে। ১৮ থেকে ২ মে পর্যন্ত মাঝখানের দিনগুলোতে বিভাগীয় শহরে এবং গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে সেমিনার অনুষ্ঠিত হবে। পরবর্তী ধাপে ২ মে’র পর প্রত্যেকটি বিভাগীয় শহরে বিশাল বিশাল সমাবেশ হবে। সেই সিডিউল লিয়াঁজো কমিটি পরে জানাবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের ১২টি সিটি করপোরেশন এবং বিভাগীয় শহরগুলোতে ওই বিভাগের সবজেলার লোক নিয়ে বিশাল সমাবেশ হবে। দিনক্ষণ লিয়াঁজো কমিটি জানাবে। এই কর্মসূচির পর রাজধানীতে ১১দলের উদ্যোগে মহাসমাবেশ হবে।

এর আগে চলমান আন্দোলনে সপ্তাহব্যাপী সারাদেশে গণসংযোগ এবং লিফলেট বিতরণ, সকল জেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন ছাড়াও জাতীয় সেমিনারের আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর