Friday 17 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনদুপুরে অপহৃত মাদরাসা ছাত্রীকে উদ্ধারের দাবি জামায়াত আমিরের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ২৩:৫৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে অপহৃত মাদরাসা ছাত্রীকে দ্রুত উদ্ধার করার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে একটি মাদরাসা ছাত্রী ও মসজিদের ইমামের মেয়েকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা এবং লুটপাটের ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। এ ঘটনা আমাকে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এটি অত্যন্ত ন্যাক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ।

দুঃখজনকভাবে ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে না পারা চরম উদ্বেগজনক।

বিজ্ঞাপন

আমি অবিলম্বে অপহৃত মেয়েটিকে অক্ষত উদ্ধার ও অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

জামায়াত আমির আরও বলেন, যাদের ছত্রছায়ায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে, সামাজিকভাবে এদেরকে বয়কট করতে হবে এবং দেশবাসীকে প্রতিবাদে সোচ্চার হতে হবে।

বিশেষভাবে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অপরাধীদের প্রশ্রয় দিয়ে কোনোভাবেই এ ধরনের বর্বরতা চলতে দেওয়া যায় না।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর