Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশ শুক্রবার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১২:২৬

ঢাকা: গণভোটের রায় দ্রুত কার্যকরের দাবিতে শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুমা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করবে বাংলাদেশ খেলাফত মজলিস। সমাবেশে সভাপতিত্ব করবেন দলের আমির মাওলানা মামুনুল হক।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ পর্যায়ের নেতারা ছাড়াও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেবেন।

গণসমাবেশ সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় পল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গণসমাবেশ বাস্তবায়ন কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে গণসমাবেশকে গণআন্দোলনে রূপ দিতে হবে। গণসমাবেশে যোগ দিতে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান নেতারা।

নির্ধারিত সময়ের মধ্যেই সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করতে দায়িত্বশীলদের নির্দেশনা দেওয়া হয়। আয়োজকদের দাবি গণসমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে কয়েক লক্ষ লোক জড়ো হবে সোহরাওয়ার্দী উদ্যানে।

বিজ্ঞাপন

বিশ্ব ওজোন দিবস আজ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৫

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭

আরো

সম্পর্কিত খবর