Tuesday 15 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাছাইয়ে জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৩:৫০

মনিরা শারমিন।

ঢাকা: ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।

‎বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে মনোনয়নপত্র বাছাই শেষে তা অবৈধ (বাতিল) ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

‎জানা গেছে, মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে যোগদান করে রাজনীতিতে নাম লেখান এবং ২০২৫ সালের ডিসেম্বরে পদত্যাগ করেন।

‎মনোনয়নপত্র বাছাই শেষে তা বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।

আইন অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারি চাকরি থেকে পদত্যাগ বা অবসরের তিন বছর অতিবাহিত না হলে নির্বাচনের অযোগ্য হন। আর এ কারণেই তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

‎এর আগে, বুধবার (২২ এপ্রিল) জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

‎আর মনিরা শারমিনকে চাকরিসংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে সরবরাহ করার নির্দেশ দিয়ে তার মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত রাখা হয়।

‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর