Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপিতে যোগ দিচ্ছেন বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৯:৫৪ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৯:৫৫

বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক সরকার।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক সরকার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিলা) এনসিপির যুগ্ম-আহ্বায়ক সরোয়ার তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।

সরোয়ার তুষার জানান, শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন। এ সময় তার সঙ্গে কয়েক হাজার নেতাকর্মী এনসিপিতে যুক্ত হবেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ইসহাক সরকার বিএনপিতে কোণঠাসা থাকা ও হয়রানির অভিযোগ তুলেছেন। শেখ হাসিনার শাসনামলে তিন শতাধিক রাজনৈতিক মামলার শিকার এই নেতা জনসেবার সুযোগ পেতেই এনসিপিতে যোগ দিচ্ছেন। সাংগঠনিক স্বার্থে বর্তমান আহ্বায়ক আলাউদ্দীন মোহাম্মদ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কোনো বিদ্বেষ না রেখে জনসেবার নতুন লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইসহাক সরকার।

বিজ্ঞাপন

এর আগে গত ৪ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মোহাম্মদ ইসহাক সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দলীয় সিদ্ধান্ত অমান্য করা এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাজনৈতিক জীবনে তিনি এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-আহ্বায়ক সরোয়ার তুষার সারাবাংলাকে বলেন, ‘ইসহাক সরকার ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক পদ পাচ্ছেন।’

 

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর