Saturday 13 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান রেজাউল, মহাসচিব ইয়ারুল পুনঃনির্বাচিত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ২২:০০ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১১:০০

ঢাকা: বাংলাদেশ কংগ্রেসের ৪র্থ জাতীয় কাউন্সিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে অ্যাড. কাজী রেজাউল হোসেন দলটির চেয়ারম্যান এবং অ্যাড. মো. ইয়ারুল ইসলাম মহাসচিব পদে পুনঃনির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এই কাউন্সিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দলীয় নেতারা, কাউন্সিলর, প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

কমিটিতে ভাইস-চেয়ারম্যান পদে অ্যাড. মো. শফিকুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন এবং যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাড. মো. মিজানুর রহমান, অ্যাড. মো. জিয়াউর রশিদ ও এম তাহের উদ্দিন নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটি’র সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জোবায়দা কাদের চৌধুরী, সাংস্কৃতিক মুক্তি জোটের সভাপ্রধান আবু লায়েস মুন্না, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল’র সভাপতি অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি’র চেয়ারম্যান সুকৃতি কুমার মন্ডল, বাংলাদেশ রিপাবলিকান পার্টি’র চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ গণআজাদী লীগের চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা শামীম আহমেদ ও সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান কমরেড সাইফুল হক।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর