Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বিএনপি’র আইন সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১১:৫১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। তিনি এতদিন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (২৯ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলের এই নতুন দায়িত্বপ্রাপ্তির আদেশ আজ থেকেই কার্যকর হবে। ব্যারিস্টার বাদল দীর্ঘ সময় ধরে আইন অঙ্গনে সক্রিয় রয়েছেন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দলের নীতিনির্ধারণী পর্যায়ের এই সিদ্ধান্তের মাধ্যমে তাকে গুরুত্বপূর্ণ আইনবিষয়ক সম্পাদকীয় পদে স্থলাভিষিক্ত করা হলো।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর