Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

তারেক রহমান সাধারণ মানুষের প্রধানমন্ত্রী ও প্রকৃত শ্রমিক: আমিনুল হক

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১৬:৫২

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সারাবাংলা

ঢাকা: তারেক রহমানকে জনগণের প্রধানমন্ত্রী ও প্রকৃত প্রতিনিধি হিসেবে উল্লেখ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান জনগণের প্রধানমন্ত্রী এবং সাধারণ মানুষের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সত্যিকার অর্থে প্রমাণ করেছেন যে তিনি নিজে একজন শ্রমিক। শ্রমিক হিসেবে তিনি বাংলাদেশের প্রতিটি প্রান্তে ঘুরে বেড়িয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

আমিনুল হক সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, মঞ্চে আসীন ব্যক্তিবর্গ এবং সামনে উপস্থিত সাধারণ মানুষ সবাই মূলত একেকজন শ্রমিক। শ্রমিক হিসেবে আমাদের দায়িত্ব হলো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সামগ্রিকভাবে সহযোগিতা করা। এই সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশের মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তন সম্ভব হবে। আমি আশা করি যে, জনগণের প্রতি তারেক রহমানের যে লক্ষ্য ও প্রত্যাশা রয়েছে, তা সকলে মিলে ইনশাআল্লাহ পূরণ করবেন।

দীর্ঘ ১৮ বছর লন্ডনে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফিরে তারেক রহমান এই প্রথম কোনো শ্রমিক সমাবেশে সশরীরে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর