Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুতের দাম বৃদ্ধি করে জনজীবনকে দুর্বিষহ করা যাবে না: ইউনুস আহমদ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ০৯:২৯ | আপডেট: ৬ মে ২০২৬ ০৯:৩৪

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, জনজীবন আর্থিক চাপে অতিষ্ঠ হয়ে আছে। দ্রব্যমূল্য বেড়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যদিনের খরচ বেড়েছে কিন্তু মানুষের আয় বাড়ে নাই। এমন পরিস্থিতিতে বিদ্যুতের দাম বৃদ্ধি করে জনজীবনকে আরও দুর্বিষহ করে তোলা যাবে না।

মঙ্গলবার (৫ মে) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে অধ্যক্ষ ইউনুস আহমদ এসব মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, বিদ্যুৎখাতে পদ্ধতিগত অপচয় অনেক বেশি। নীতিগত ভুলের কারণে বিদ্যুৎখাতে সরকারের অহেতুক ব্যয় আকাশচুম্বী। সরকারের নীতিগত ও পদ্ধতিগত ব্যর্থতার দায় জনগণের ওপরে চাপানো যাবে না। আমরা সরকারকে বলবো, বিদ্যুৎখাতে নীতি সংস্কার করুন, ব্যবস্থাপনাগত দুর্বলতা দূর করুন। সরকারের আয় বৃদ্ধির জন্য রাজস্ব আদায়ে মনোযোগী হোন।

বিজ্ঞাপন

বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব আহমদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান,মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, নুরুল করীম আকরাম, মনসুর আহমদ সাকী, লোকমান হোসাইন জাফরী, মুফতি নুরুন্নবী, কেএম শরীয়াতুল্লাহ, অ্যাডভোকেট বরকত উল্লাহ লতীফ ও শেখ ফজলুল করীম মারুফ।