Tuesday 28 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সুদানে বিমান ও ইন্দোনেশিয়ায় ট্রেন দুর্ঘটনায় জামায়াতের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৬ ১৫:২২ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৫:২৪

ঢাকা: দক্ষিণ সুদানের রাজধানী জুবা’র উপকণ্ঠে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জনের মর্মান্তিক মৃত্যু এবং ইন্দোনেশিয়ার জাকার্তার নিকটবর্তী বেকাসি তিমুর এলাকায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত ও ৮৪ জনের আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক শোকবার্তায় তিনি বলেন, দক্ষিণ সুদানের রাজধানী জুবা’র উপকণ্ঠে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ জন আরোহীর সকলেই মর্মান্তিকভাবে নিহত এবং ইন্দোনেশিয়ার জাকার্তার নিকটবর্তী বেকাসি তিমুর এলাকায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত ও ৮৪ জনের আহত হওয়ার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এসব দুর্ঘটনায় নিরীহ মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। নিহতদের পরিবার-পরিজনের শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। আমি এসব হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনি আরও বলেন, এসব দুর্ঘটনায় উভয় দেশের নিহতদের পরিবার-পরিজন এবং উভয় দেশের সরকার ও জনগণের সাথে আমরাও শোকাহত। আমরা আশা প্রকাশ করছি অতি শীঘ্রই উভয় দেশের সরকার ও জনগণ তাদের এই বিরাট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর