ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনি ব্যয়ের হিসাব কমিশনে জমা দিয়েছে জাতীয় পার্টি। এবারের নির্বাচনে দলটির মোট ব্যয় হয়েছে পাঁচ লাখ টাকা।
বুধবার (১৩ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে হিসাবের এই নথি জমা দেওয়া হয়। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষে এই হিসাব জমা দেন দলের অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া।
জানা গেছে, জাতীয় পার্টির হয়ে নির্বাচনে ১৯৬ জন প্রার্থী অংশ নেন। তবে প্রার্থীদের প্রচারে কোনো টাকা বরাদ্দ দেয়নি দলটির। নির্বাচনি প্রচার বাবদ দলটি খরচ করেছে ৩ লাখ ২৫ হাজার টাকা, জনসভা বাবদ খরচ ১ লাখ ১৫ হাজার টাকা। আর স্টাফ খরচ বাবদ দলটি ব্যয় করেছে ৬৫ হাজার টাকা।
ইসিতে জমা দেওয়া নির্বাচনি ব্যয়ের হিসাবে জাতীয় পার্টি জানিয়েছে, প্রাইম ব্যাংক পিলসি বনানী শাখার একটি অ্যাকাউন্টের মাধ্যমে দলটি নির্বাচনি ব্যয় করেছে। ওই অ্যাকাউন্টে এখন ৩৮ হাজার ৫০০ টাকা আছে।
জাতীয় পার্টির নির্বাচনি ব্যয় ৫ লাখ টাকা
সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ১৮:৪২
১৩ মে ২০২৬ ১৮:৪২
সারাবাংলা/এনএল/পিটিএম