Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১২:৪৫ | আপডেট: ১৮ মে ২০২৬ ১৩:২১

কর্মসূচির ঘোষণা দিচ্ছেন রুহুল কবির রিজভী।

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাত দিনব্যাপী দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সোমবার (১৮মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে আমরা সাত দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি এবং এর মধ্যে ঈদুল আযহা অনুষ্ঠিত হওয়ার কারণে কেউ যদি আলোচনা সভা বা অন্য কিছু দু-এক দিন পরেও করে তাতে কোনো অসুবিধা নেই।’

বিজ্ঞাপন

কর্মসূচির বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, ‘আগামী ২৫ মে দলের পক্ষ থেকে বিশেষ পোস্টার প্রকাশ করা হবে এবং বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনও নিজস্ব উদ্যোগে আলোচনা সভা ও পোস্টার প্রকাশ করবে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩১ মে রোববার দুপুর ২টায় রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যা বিশেষ কারণে একদিন পরে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দিবসটি উপলক্ষ্যে বরাবরের মতোই মূল দিন অর্থাৎ ৩০ মে ভোর ৬টায় দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় পতাকা অর্ধনমিতকরণ করা হবে এবং একইসঙ্গে কালো পতাকা উত্তোলন করা হবে। ওই দিন বেলা ১১টায় দলের মহাসচিব ও সিনিয়র নেতাসহ অঙ্গ সংগঠনের নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন। এ সময় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘দিবসটি উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতি থানায় দুস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।’

এ ছাড়াও তিনি বলেন, ‘সারাদেশে বিএনপির উদ্যোগে জেলা ও মহানগরীসহ আলোচনা সভা ও দোয়া মাহফিলের পাশাপাশি দুস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর