Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১১:৪৭ | আপডেট: ২৫ জুন ২০২৬ ১১:৪৯

বিএনপি ও সিপিসির মধ্যে সমঝোতা স্মারক সই। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে দুটি দলের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিএনপির পক্ষে দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির পক্ষে দলটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিং এই সমঝোতা স্মারকে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

তাদের মধ্যে রয়েছেন— তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ ছাড়া ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতও এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর