Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ১৮:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: হত্যা মামলায় গ্রেফতার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

শুক্রবার (৯ মে) দুপুর ২টার দিকে তাকে কারাগারে আনা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার।

তিনি জানান, দুপুর ২টার দিকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

এদিন সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

বিজ্ঞাপন

এর আগে, ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো