Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন: ৩ উপদেষ্টার সমন্বয়ে উচ্চপর্যায়ের কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মে ২০২৫ ২১:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ৭ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ গিয়েছেন। এই ঘটনা তদন্তে রোববার (১১ মে) উচ্চ পর্যায়ের এক কমিটি গঠন করেছে সরকার।

কমিটির সভাপতি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে। এছাড়া, সদস্য হিসেবে রয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

এই কমিটি নিচের বিষয়গুলো পর্যালোচনা করে আগামী ১৫ (পনের) দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

ক. গত ০৭/০৫/২০২৫ তারিখে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কীভাবে বিদেশ গমন করেছেন।

বিজ্ঞাপন

খ. এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্বের ক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় ও গাফিলতির ঘটনা ঘটেছে কি না।

গ. এ ক্ষেত্রে কারা কোন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তা নির্ধারণ করা এবং সেক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করা যায় সে সম্পর্কে সুপারিশ পেশ করা।

উপরের কাজগুলো সম্পাদনের লক্ষ্যে এই কমিটি প্রয়োজনীয় সব দলিলপত্র, যন্ত্রপাতি, স্বাক্ষ্য-প্রমাণ চাইতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ নিতে পারবে। সেক্ষেত্রে সকল সংস্থা কমিটি প্রদত্ত নির্দেশাবলী পালন করবে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে বাধ্য থাকবে।

কমিটি ইচ্ছা করলে সদস্য কো-অপ্ট করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

সারাবাংলা/জিএস/পিটিএম