Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন মামলায় সাবেক ৭ এমপি-মন্ত্রী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৩:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমুসহ সাতজনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (১৪ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে তা মঞ্জুর করেন বিচারক।

অন্য আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু।

এর মধ্যে আনিসুল হককে তিন মামলায়, মনিরুল ইসলাম মনুকে তিন মামলায়, আমীর হোসেন আমুকে দুই মামলায়, রাশেদ খানকে দুই মামলায়, হাসানুল হক ইনুকে দুই মামলায়, জুনাইদ পলককে দুই মামলায়, শাজাহান খানকে এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে হত্যা-হত্যাচেষ্টার ঘটনায় এসব মামলা করা হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরএম/এসডব্লিউ