Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক, শিক্ষা ও প্রযুক্তিখাতে সস্পর্ক বাড়ানোর তাগিদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৪:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহায়তা বাড়াতে চায় সরকার। বুধবার (১৪ মে) সচিবালয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে তার অফিস কক্ষে বাংলাদেশের রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।

বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা বলেন, ‘রাশিয়া, বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্কের বিষয় উল্লেখ করে তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহায়তা বাড়ানোর বিষয়ে আলাপ হয়েছে। সাক্ষাৎকালে বাংলাদেশের খাদ্য নিরাপত্তাসহ রাশিয়া থেকে গম আমদানির বিষয়ে আলোচনা হয়।’

বিজ্ঞাপন

বৈঠকে খাদ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ, খাদ্যশস্য বিশেষ করে গম এবং সারের বড় একটি অংশ রাশিয়া থেকে আমদানি করে। তবে এ মুহূর্তে বাংলাদেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে। দেশে বর্তমানে গমের চাহিদা কম- বেশি ৭০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় মাত্র ১০ লাখ মেট্রিক টন। বাকী ৬০ লাখ মেট্রিক টন আমদানি করতে হয়।

বৈঠকে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের কাউন্সিলর ভ্লাদিমির মোচালভসহ উর্দ্ধতন কর্মকর্তারা এবং খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ খাদ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এমপি