Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ২০:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: জেলার সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মানসিক ভারসাম্যহীন নারী (৫৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার সাতমেড়া ইউনিয়নের টিটিহিপাড়া এলাকায় তেতুঁলিয়া-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ওই নারী টিটিহিপাড়া এলাকায় তেতুঁলিয়া-পঞ্চগড় মহাসড়কে ঘোরাঘুরি করছিলেন। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে তেতুঁলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠান।

তেতুঁলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশিষ রায় বলেন, ‘ওই নারীর বাসা কোথায় তা জানা যায়নি। সিআইডি ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে এতেও পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই