Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার: আসিফ নজরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৬:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই-আগস্টে গণহত্যাকারীদের বিচার করা সরকারের অন্যতম অঙ্গীকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, ইনশাআল্লাহ, ড. ইউনূস স্যারের সরকারের শাসনামলেই এই বিচারের রায় পেয়ে যাব আমরা। গণহত্যার বিচার, আমাদের অন্যতম অঙ্গীকার।

সোমবার (২৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি আছে সমাজে। এটি দৃশ্যমান করা হয়েছিল আট মাস আগে আন্তর্জাতিক অপরাধ আদালত পুনর্গঠনের মধ্য দিয়েই। এরপর তদন্তকারী অফিস ও প্রসিকিউশন অফিস পুনর্গঠন করা হয়েছে।’

বিজ্ঞাপন

আসিফ নজরুল লেখেন, ‘তদন্তকারী দল কয়েকটি মামলার তদন্ত শেষ করেছে। প্রসিকিউশন টিম পরীক্ষা-নিরীক্ষা করে একটি মামলার ফরমাল চার্জ গঠন করেছে। গতকাল এটি ট্রাইব্যুনালে জমা দেওয়ার পর তা আমলে নেওয়া হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘ট্রাইব্যুনাল ফরমাল চার্জ আমলে নেওয়ার মাধ্যমে একটি বিচারপ্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেটি গতকাল বাংলাদেশে শুরু হয়ে গেল। মানবতাবিরোধী অপরাধের প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার মামলার বিচারের শুনানিপর্ব শুরু হচ্ছে অচিরেই।’

সারাবাংলা/জিএস/এইচআই