Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩৬ জুলাই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের প্রতীক: শিবির সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৯:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ৩৬ জুলাই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের প্রতীক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এই ৩৬ জুলাই ছিল সবার, যা কোনো ব্যক্তি বা দলের নয়।

সোমবার (২৬ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে নামা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন সন্ত্রাসী বাহিনীর আক্রমণে রক্তাক্ত, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই-বোনেরা রাজপথে নেমে এসেছিলেন। তাদের ওপর গুলিবর্ষণের পর স্কুল, কলেজ, পলিটেকনিক ও মাদরাসার শিক্ষার্থীরাও রাজপথে নেমে আসেন।’

বিজ্ঞাপন

শিবির সভাপতি দাবি করেন, এই আন্দোলন কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের ছিল না। বরং এটি ছিল ফ্যাসিবাদবিরোধী মুক্তিকামী ছাত্র-জনতার অভূতপূর্ব ঐক্যের বহিঃপ্রকাশ। তিনি বলেন, ‌‌‌‌’যে শহিদরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তারা আজও সাক্ষ্য দেন যে এ আন্দোলন ছিল আপামর জনগণের।’

জাহিদুল ইসলাম আরও বলেন, ‘শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, গাড়িচালক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনের পক্ষে ভূমিকা রেখেছে। সাত মাসের শিশু থেকে শুরু করে ৯০ বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই ছিলেন জুলাই বিপ্লবের যোদ্ধা।’

জাতীয় ঐক্য রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কিছু ব্যক্তি বা গোষ্ঠীর শিশুসুলভ পদক্ষেপে জুলাই ঐক্য বিনষ্ট হতে পারে না। আমরা তা হতে দেব না।’

সারাবাংলা/এফএন/এনজে