Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন-মোল্যা মাসুদকে ঢাকায় আনা হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৬:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: একাধিক হত্যা মামলার আসামি— শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্যা মাসুদকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তাদের ঢাকায় আনা হচ্ছে।

মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ঢাকার পথে রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এর আগে সকাল থেকে কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় তিন ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকার আইনশৃঙ্খলা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এতথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, গ্রেফতার করার পর কুষ্টিয়াতে কিছু আইনগত কাজ সম্পন্ন করে ঢাকায় আনা হচ্ছে। বিকেলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

সুব্রত বাইনকে গ্রেফতারের বিষয়টি প্রশাসনে ব্যাপক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, রাজধানীতে সাম্প্রতিক যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, তার পেছনে পলাতক শীর্ষ সন্ত্রাসীদের হাত রয়েছে।

সারাবাংলা/ইউজে/এসআর
বিজ্ঞাপন

আরো