Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাঁচ বছরে ইসির নির্বাচনি মামলা ৭২০টি ‎

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৬:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গত পাঁচ বছরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ৭২০টি মামলা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
‎
‎জানা গেছে, ২০২০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মামলাগুলো হয়েছে, যার মধ্যে অল্প কিছু মামলা নিষ্পত্তি হয়েছে। অধিকাংশই অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। আর মামলাগুলোর মধ্যে কিছু আছে উচ্চ আদালতে। কিছু আছে জেলা নির্বাচনি ট্রাইব্যুনালে।
‎
‎ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মাইনুল ইসলামের তৈরি করা এ সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উচ্চ আদালতে মামলা হয়েছে ১৩২টি। ওই নির্বাচনে জেলা বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে হয়েছে দুটি মামলা। এ ছাড়া বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনের মামলা আছে ১৪টি, উপজেলা নির্বাচনসংক্রান্ত ২৮টি, পৌরসভা নির্বাচনসংক্রান্ত ৪৬টি মামলা হয়েছে। আর ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মামলা হয়েছে ৫৯০টি।
‎

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো