Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কখন মুক্তি পাবেন এটিএম আজহার, জানালেন আইনজীবী

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৭:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে বেকসুর খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। তার মুক্তি মিলছে বুধবার (২৮ মে)।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে এ তথ্য জানান আজহারুল ইসলামের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তিনি জানান, ইনশাআল্লাহ আগামীকাল (বুধবার) সকাল ৯-১০টার মধ্যে পিজি হাসপাতালের প্রিজন সেল মুক্তি পাবেন এটিএম আজহারুল ইসলাম।

এদিন সকাল ৯টা ৫৫ মিনিটে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে এটিএম আজহারকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরএম/এমপি