Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজার সৈকতে নারী পর্যটককে উত্যক্তের অভিযোগে আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৭:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে নারী পর্যটককে উত্যক্তের অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। মঙ্গলবার (২৭ মে) লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. আরফ (২০), কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মান্দারকান্দি চৌরাস্তা এলাকার মো. শরীফ মিয়ার ছেলে মো. জনি মিয়া (১৭), একই উপজেলার তালদশী এলাকার মো. জীবন মিয়ার ছেলে আমির হামজা (১৮) ও দক্ষিণ খামা এলাকার মো. শাহজাহানের ছেলে মো. সাকিব (১৮) ও চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মিরহাট এলাকার নুর আলমের ছেলে মো. ওয়ালিদ (২৫)।

বিজ্ঞাপন

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ বলেন, তিন তরুণী সমুদ্র সৈকতে ঘুরাঘুরি করছিলেন। এসময় পাঁচ যুবক তাদের অশ্লীল মন্তব্য ও অঙ্গভঙ্গি করে উত্যক্ত করে। এক পর্যায়ে গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে তরুণীরা চিৎকার করে। তাৎক্ষণিক আশপাশের লোকজন জড়ো হয়ে উত্যক্তকারী ওই পাঁচজন যুবককে আটক করে পুলিশে দেয়। পরে ভূক্তভোগী এক তরুণী বাদী হয়ে লিখিত অভিযোগ করেন।

আটক যুবকদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।

সারাবাংলা/এসআর