Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ০৮:৩১

পাহাড় ধসে চারজন নিহত হয়েছেন। ছবি: সারাবাংলা

সিলেট: সিলেটের গোলাপগঞ্জের ৭ নম্বর লক্ষণাবন্দ ইউনিয়নে টিলাধ্বসে একই পরিবারের চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (১ জুন) ভোররাতে স্থানীয় বখক্তিয়ার ঘাট এলাকায় টিলা ধসের ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

নিহতেরা হলেন- রিয়াজ উদ্দিন, তার স্ত্রী ও দুই সন্তান। তাৎক্ষনিকভাবে পরিবারের বাকি সদস্যদের নাম জানা যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান খলকুর রহমান ফায়ার সার্ভিস অফিসের সঙ্গে উদ্ধার কাজে আসতে যোগাযোগ করছেন বলে জানা গেছে।

এদিকে ধারণা করা হচ্ছে চাপা পড়া ঘরের মধ্যে আরও সদস্যরা থাকতে পারেন ও হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সারাবাংলাকে জানান, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাটে টিলা ধ্বসে একই পরিবারের (রিয়াজ উদ্দিনের) চারজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি