Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিএসজিকে ট্রেবল জিতিয়ে গার্দিওলার রেকর্ডে ভাগ বসালেন এনরিকে

স্পোর্টস ডেস্ক
১ জুন ২০২৫ ১২:৩৭

পেপ গার্দিওলা ও লুইস এনরিকে

বড় তিন তারকাকে ছাড়া কেমন করবে পিএসজি? মৌসুমের শুরুতে এই প্রশ্নটা ঘুরেফিরেই এসেছে লুইস এনরিকের সামনে। তরুণ এক দলকে নিয়ে ভালো করার প্রত্যাশা বরাবরই করেছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই পিএসজিই জিতল ট্রেবল। আর এতেই অনন্য এক রেকর্ড গড়লেন এনরিকে। পেপ গার্দিওলার পর দ্বিতীয় কোচ হিসেবে দুটি ভিন্ন ক্লাবের হয়ে ট্রেবল জেতার কীর্তি গড়লেন এনরিকে।

এনরিকে নিজের কোচিং ক্যারিয়ারে প্রথমবার ট্রেবল জেতেন বার্সেলোনার হয়ে। ২০১৫ সালে বার্সার হয়ে লা লিগা, কোপা ডেল রে ও চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন এনরিকে।

এরপর ২০১৯ সালে ক্যানসাড়া আক্রান্ত  মেয়ে জানার মৃত্যুর পর কোচিং থেকে দূরে ছিলেন তিনি। কোচিংয়ে ফিরে স্পেন ঘুরে ফ্রান্সে আসেন এনরিকে, দায়িত্ব নেন পিএসজির।

বিজ্ঞাপন

এই মৌসুমে পিএসজিকে চারটি শিরোপা জিতিয়েছেন এনরিকে। মেসি-নেইমার-এমবাপেকে ছাড়াই ফ্রেঞ্চ সুপার কাপ, কোপা ডি ফ্রান্স, লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগ জিতেছে এনরিকের দল। নিজের কোচিং ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার ইউরোপিয়ান ট্রেবল জিতলেন এনরিকে।

এনরিকে ছুঁয়েছেন গার্দিওলার কীর্তি। নিজের কোচিং ক্যারিয়ারে পেপ দুইবার জিতেছেন ট্রেবল। ২০০৯ সালে বার্সার হয়ে ট্রেবল জিতেছিলেন তিনি। এরপর ২০২৩ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়েও ট্রেবল জেতেন গার্দিওলা।

সারাবাংলা/এফএম