Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চ্যাম্পিয়নস লিগ / গোল্ডেন বুট উঠল যার হাতে

স্পোর্টস ডেস্ক
১ জুন ২০২৫ ১৫:১২

এই মৌসুমের সর্বোচ্চ গোলদাতা রাফিনহা ও গুইরাসি

নয় মাসের জমজমাট এক লড়াই শেষ অবশেষে পর্দা নামল চ্যাম্পিয়নস লিগের এবারের আসরের। মিউনিখের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবার শিরোপা জিতেছে পিএসজি। টুর্নামেন্টের এবারের আসরে সর্বোচ্চ গোলদাতার খেতাব উঠল কার হাতে, জেনে নেওয়া যাক সেটাই।

এবারের মৌসুমে শুরু থেকে দুর্দান্ত ফর্মে ছিলেন বার্সেলোনার রাফিনহা। সেমিফাইনালে ইন্টারের কাছে হেরে বাদ পড়লেও সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে আছেন এই ব্রাজিলিয়ান। ১৪ ম্যাচে তার পা থেকে এসেছে ১৩ গোল। রাফিনহা অ্যাসিস্ট করেছেন ৯টি।

সর্বোচ্চ গোলদাতার তালিকায় রাফিনহার সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন বরুশিয়া ডর্টমুন্ডের সেরহু গুইরাসি। দল কোয়ার্টার ফাইনালে বাদ গেলেও এর আগেই তিনি ১৪ ম্যাচে করেছেন ১৩ গোল। গুইরাসির অ্যাসিস্ট আছে ৫টি।

বিজ্ঞাপন

এবারের গোল্ডেন বুট তাই যৌথভাবে উঠছে রাফিনহা ও গুইরাসির হাতে। ১১ গোল করে দ্বিতীয় স্থানে আছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন ও বার্সেলোনার রবার্ট লেভানডস্কি।

তাদের পরেই আছেন ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ। পিএসজির বিপক্ষে ফাইনাল খেলা এই ফরোয়ার্ডের গোল ৯টি।

সারাবাংলা/এফএম