Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ১৫:০৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সারাবাংলা

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সংঘটিত গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১ জুন) দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ অভিযোগ আমলে নেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে আগে থেকেই গ্রেফতার রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বিজ্ঞাপন

আগামী ১৬ জুন অভিযুক্ত বাকি দুজনকে গ্রেফতার করে ট্রাইবুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। হাজির না হলে পলাতক হিসেবে বিচারকার্য চলবে বলে জানিয়েছেন প্রসিকিউটর।

এদিন দুপুর ১২টায় জুলাই গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযোগ জমা দেওয়া হয়।

সারাবাংলা/আরএম/ইআ