Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামালপুরের মাদারগঞ্জে গ্যাসের সন্ধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ১৫:৪২

ছবি: সংগৃহীত

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। শনিবার (৩১ মে) রাতে এই খনিজ সম্পদের সন্ধান পায় বাপেক্স।

বাপক্স কর্তৃপক্ষ জানায়, ১৯৮০ সালে জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে সাইসমিক উপাত্তে গ্যাসের উপস্থিতি পায় বাপেক্স। এরপর ২০১৪-১৫ অর্থ বছরে সাইসমিক উপাত্ত এবং ২০১৫-১৬ অর্থ বছরে ক্লোজ গ্রিড সাইসমিক সার্ভে হয়।

সেই উপাত্ত বিশ্লেষন করে চলতি বছরের ২৪ জানুয়ারি জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক জানান- ২ হাজার ৬০০ মিটার খননের পর গতরাতে গ্যাসের সন্ধান পায় বাপেক্স। এখন ডিএসটি চলমান রয়েছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর গ্যাসের পরিমান সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

তিন মাস মেয়াদী প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিলো ১৬৮ কোটি টাকা।

সারাবাংলা/এনজে